Homeএই মুহুর্তেঘূর্ণিঝড় ‘দানা’ নিয়ে যা জানা গেল

ঘূর্ণিঝড় ‘দানা’ নিয়ে যা জানা গেল

প্রাইম ভিশন ডেস্ক »

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে উপকূলীয় এলাকায় সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই এলাকাগুলোতে জোয়ারের পানি বেড়েছে স্বাভাবিকের চেয়ে বেশি। এছাড়া ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন উপকূলের মানুষ। তবে এমন পরিস্থিতিতে এই ঘূর্ণিঝড় নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদফতর। এটি বাংলাদেশের সমতলে প্রবেশ করার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ।

এই আবহাওয়াবিদ বলেন, ঘূর্ণিঝড় দানা বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে বৃহস্পতি-শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তখন বাতাসের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে।

বজলুর রশিদ বলেন, ঘূর্ণিঝড় দানা এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের সমতলে আসার কোনো আশঙ্কা নেই। মধ্যরাতে ওড়িশা ও পশ্চিমবঙ্গে আঘাত হানবে।

জানা গেছে, ঘূর্ণিঝড় ‘দানা’ পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৭৫ কিমি দূরে, মংলা থেকে ৪৮৫ কিমি, কক্সবাজার থেকে ৪৫৫ ও চট্টগ্রাম থেকে ৫৯৫ কিমি দূরে অবস্থান করছে। চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে, প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘দানা’। এটি দেশটির ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের মধ্যবর্তী জায়গা দিয়ে ১২০ কিলোমিটার গতিবেগে প্রবেশ করে আঘাত হানতে পারে। এ অবস্থায় দুই রাজ্যেই সতর্কতা জারি করা হয়েছে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়