Homeএই মুহুর্তে৩০ নভেম্বরের পর আর করা যাবে না হজের নিবন্ধন

৩০ নভেম্বরের পর আর করা যাবে না হজের নিবন্ধন

প্রাইম ভিশন ডেস্ক »

নতুন করে আর বাড়ানো হচ্ছে না হজ নিবন্ধনের সময়। আগামী বছর হজে যেতে এ বছরের ৩০ নভেম্বরের পর আর নিবন্ধন করা যাবে না। ফলে এ সময়ের মধ্যেই শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সিগুলোর কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

এর আগে, ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে তাগিদ দেওয়া হয়েছিল।

এতে বলা হয়, হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি ও সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৫ সালে হজে গমনের জন্য পূর্ব ঘোষণা অনুসারে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছু ব্যক্তিরা তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করবেন।

প্রাথমিক নিবন্ধনের সময় সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ-১ ও সাধারণ হজ প্যাকেজ-২ এর যে কোনোটি নির্বাচন করা যাবে। ৩০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের পাশাপাশি প্যাকেজের সম্পূর্ণ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধনও করা যাবে। তবে ৩০ নভেম্বর পরে প্রাথমিক নিবন্ধনের কোনো সুযোগ থাকবে না।

হজ প্যাকেজ নির্বাচনের পর আর প্যাকেজ পরিবর্তন করা যাবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়