Homeএই মুহুর্তেকর্ণফুলীতে অটোরিকশার গ্যারেজে আগুন, পুড়ল ৩৪ যানবাহন

কর্ণফুলীতে অটোরিকশার গ্যারেজে আগুন, পুড়ল ৩৪ যানবাহন

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের কর্ণফুলীর চরপাথরঘাটা এলাকায় অটোরিকশার গ্যারেজে আগুন লেগেছে। এতে গ্যারেজে থাকা ৩০টি অটোরিকশা ও ১টি মোটরসাইকেল ও তিনটি মাহিন্দ্র এবং পাশে থাকা একটি মুদির দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে উপজেলার চরপাথরঘাটা (১নম্বর ওয়ার্ড) নুরনবী চেয়ারম্যানের বাড়ি এলাকার নুরুল আমিনের গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে।

এতে কেউ হতাহত না হলেও গ্যারেজে থাকা সব যানবাহন পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কর্ণফুলী মর্ডাণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমরান হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।

কর্ণফুলী মর্ডাণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমরান হোসেন বলেন, রাত ৪টার দিকে ওই গ্যারেজে আগুন লাগার খবর আসে। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ফাইটাররা ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ সময় গ্যারেজে থাকা সব যানবাহন পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সঠিক কারণ খুঁজতে তদন্ত করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়