Homeএই মুহুর্তেদেশের আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই: আইজিপি

দেশের আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই: আইজিপি

প্রাইম ভিশন ডেস্ক »

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, দেশের আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই।

তিনি বলেন, “পু‌লিশ কোন অবস্থা ‌থে‌কে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সেটি সবাই জানে।”

আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে তি‌নি এসব কথা বলেন।

আইজিপি ব‌লেন, “সারা দেশে চুরি, ছিনতাই, খুন বন্ধে পুলিশের কাছে ম্যাজিক নেই। আমরা চেষ্টা করছি। ছাত্রদের সহযোগিতা চাই। সবাই মিলে প্রতিরোধ করতে হবে।”

আরেক প্রশ্নের উত্তরে বাহারুল আলম বলেন, “যেসব সমন্বয়কদের হত‌্যা হুমকি দেওয়া হয়েছিল, প্রতিটি বিষয় পু‌লিশ সুরাহা করেছে।”

একই অনুষ্ঠানে ডিএমপি ক‌মিশনার শেখ মো. সাজ্জাত আলী ব‌লেন, “৫ আগস্টের ৭২ ঘণ্টা আগেও যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিতে পারত, তাহলে এত প্রাণহানি হতো না।”

এসময়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পু‌লি‌শের ভূ‌মিকা নিয়ে লজ্জা প্রকাশ করেন তি‌নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়