শনিবার, জুন ১৩, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেঅতিবিপ্লবী চিন্তা দিয়ে অস্থিরতা সৃষ্টি ঠিক হবে না : মির্জা আলমগীর

অতিবিপ্লবী চিন্তা দিয়ে অস্থিরতা সৃষ্টি ঠিক হবে না : মির্জা আলমগীর

প্রাইম ভিশন ডেস্ক »

অতিবিপ্লবী চিন্তা ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, “এ মুহূর্তে সব পাল্টে দিবো, এ মূহুর্তে দখল করবো, এ মুহূর্তে সব অন্যায় দূর করবো- এটা হয় না। ধাপে ধাপে যেতে হবে।


তিনি বলেন সরকার অনেকগুলো কমিশন করেছেন কিন্তু শিক্ষার সংস্কারে কোনো কমিশন হয়নি। এটা করা উচিত ছিলো। তিনি বলেন, “শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা একদম শেষ হয়ে গেছে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় সব জায়গায় মান এত নীচে নেমে গেছে তা বলে বোঝানো যাবে না।

অসংখ্য স্কুল ও কলেজ তৈরি হয়েছে যেখানে শিক্ষক নেই। শিক্ষা ঠিক না হলে সমাজের কোনো পরিবর্তন হবে না।”
ফখরুল বলেন, দেশে যে অস্থিরতা চলছে সেটি নিয়ন্ত্রণ করতে হলে ধৈর্য ধরে পা ফেলতে হবে এবং কোনো হঠকারিতা করা যাবে না। প্রয়োজনের সঙ্গে সঙ্গে ব্যবস্থা পাল্টায়।আরও বিপদ যেন ডেকে না আনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের বাংলাদেশের অনেক সমস্যা। তবে সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে আমাদের লেখাপড়াটা শেষ হয়ে গেছে। শিক্ষাব্যবস্থা এবং শিক্ষা একেবারে শেষ হয়ে গেছে। প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার মান এত নিচে নেমে গেছে তা বলে বোঝানো যাবে না।

বিভিন্ন এমপিওভুক্ত করে অসংখ্য স্কুল তৈরি হয়েছে এবং কলেজ তৈরি হয়েছে যেখানে কোনো শিক্ষক নেই। তবুও অনার্স-মাস্টার্স খুলে বসে আছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়