রবিবার, মে ৩, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানী দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।

রুবায়েত কবীর বলেন, আজ বেলা ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৪৯ কিলোমিটার। উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।

এটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত বলে জানান রুবায়েত কবীর।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে গত ১০ দিনে চারবার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলো।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়