বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেআল-আকসায় জুমার নামাজে ফিলিস্তিনিদের ঢল

আল-আকসায় জুমার নামাজে ফিলিস্তিনিদের ঢল

প্রাইম ভিশন ডেস্ক »

জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদে রমজানের দ্বিতীয় জুমায় শুক্রবার (১৪ মার্চ) পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি বাধা উপেক্ষা করে ফিলিস্তিনি মুসল্লিদের ঢল নামে।

ইসলামের তৃতীয় পবিত্র এ মসজিদটিতে নামাজ আদায়ে ইসরায়েলের বিধিনিষেধ উপেক্ষা করে শুক্রবার জুমার নামাজে শরিক হয়েছেন ৮০ হাজার ফিলিস্তিনি। খবর আনাদোলু, আলজাজিরা ও টাইমস অব ইসরায়েলের।

মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ এ তথ্য জানিয়েছে। যদিও দখলদার ইসরায়েলের পুলিশ সংখ্যাটি প্রকাশ করেনি। তারা শুধু বলেছে ‘হাজার হাজার মানুষ’ এসেছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আল-আকসায় শুক্রবার যারা নামাজ পড়েছেন, তাদের বেশিরভাগই ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনি।

পশ্চিমতীর থেকে যেন মুসল্লিরা আসতে না পারেন সেজন্য সেখানে প্রতিবন্ধকতা তৈরি করেছে ইসরায়েলের পুলিশ। এ কারণে পশ্চিমতীরের বেশি মুসল্লি আসতে পারেননি।

এছাড়া শুধুমাত্র ৫৫ বছরের ওপর পুরুষ এবং ৫০ বছরের ওপরে নারীদের আল-আকসা মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়েছিল।

নামাজের জন্য সবাইকে দখলদার ইসরায়েলের কাছ থেকে পাসও সংগ্রহ করতে হয়েছিল। এ কারণে ফিলিস্তিনের বেশিরভাগ মানুষ ইসলামের পবিত্র এ মসজিদে নামাজ পড়তে পারেনি।

মুসলিমরা বিক্ষোভ করতে পারেন এ ভয় থেকে তরুণদের আল-আকসায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। কম বয়সী কেউ যেন সেখানে না যেতে পারে তাই জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়েছে ইসরায়েলি পুলিশ।

আরও পড়ুন: শপথ নিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি
তবে, জুমায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েল। গত সপ্তাহেও কোনো ধরনের ঝামেলা ছাড়া আল-আকসায় নামাজ আদায় করেন সাধারণ মুসল্লিরা।

ইসলামিক ওয়াকফের পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৩ সালে ২ লাখ ৫০ হাজার মুসল্লি জুমার নামাজে অংশ নিয়েছিলেন এবং ২০২৪ সালে ১ লাখ ২০ হাজার মুসল্লি সমবেত হয়েছিলেন আল-আকসায়।

গত সপ্তাহে, রমজানের প্রথম জুমায় ৯০ হাজার ফিলিস্তিনি আল-আকসা মসজিদে জড়ো হয়েছিলেন।

শুক্রবার ভোর থেকেই পুরাতন শহর জেরুজালেম এবং আল-আকসা মসজিদ কমপ্লেক্সের দিকে যাওয়ার রাস্তাগুলিতে ৩ হাজার সেনা মোতায়েন করে ইসরায়েল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়