Homeএই মুহুর্তেকরমুক্ত আয়সীমা ৫০ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব সিপিডি’র

করমুক্ত আয়সীমা ৫০ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব সিপিডি’র

প্রাইম ভিশন ডেস্ক »

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা ৫০ হাজার টাকা বাড়িয়ে চার লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করেছে।

বর্তমানে একজন করদাতার করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে তা আরও ৫০ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব করেছে সিপিডি।

রোববার এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব তুলে ধরা হয়। আগামী অর্থবছরের বাজেট সুপারিশ নিয়ে সিপিডির ধানমন্ডির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ। আরও বক্তব্য দেন সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়