শনিবার, জুন ২০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তে৩ এপ্রিলও ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩ এপ্রিলও ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

প্রাইম ভিশন ডেস্ক »

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩ এপ্রিল, বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করতে যাচ্ছে সরকার।

আগামীকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

আজ (১৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

ঈদ উপলক্ষে পাঁচ দিন ছুটির সঙ্গে ৩ এপ্রিল ছুটি ঘোষণা করা হলে সপ্তাহিক ছুটি মিলে সরকারি চাকরিজীবীরা একটানা ২৮ মার্চ থেকে (শুক্রবার) থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত ৯ দিন ছুটি কাটাতে পারবেন।

এর আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। ২৭ মার্চ (বৃহস্পতিবার) কর্মদিবসে কোনো কর্মকর্তা-কর্মচারী ঐচ্ছিক ছুটি নিলে ২৬ মার্চ থেকে ১১ দিনের ছুটি ভোগ করতে পারবেন তিনি।

এবছর ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে কর্মদিবস মাত্র ২ দিন (২৭ মার্চ ও ৩ এপ্রিল)।

ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। দুই দিন নিলে তা টানা ছুটি হয়ে যাবে। অবশ্য দুই ছুটির মাঝখানে ঐচ্ছিক ছুটি নিলে শুধু ওইদিনই ছুটি হিসেবে গণ্য হয়। এ ধরনের ছুটি সাধারণত একজন চাকরিজীবী এক বছরে সর্বোচ্চ তিন দিন নিতে পারেন।

এই হিসাবে, ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে ২৭ মার্চ একদিন ঐচ্ছিক ছুটি নিলেই আসন্ন পবিত্র ঈদ-উল ফিতরে একটানা ১১ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়