শনিবার, জুন ২০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেএখন হতে ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া

এখন হতে ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া

প্রাইম ভিশন ডেস্ক »

এখন হতে ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা ইস্যু করবে অস্ট্রেলিয়া।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক ফোনালাপে জানান, এখন থেকে অস্ট্রেলিয়া ঢাকায় অবস্থিত তাদের হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেস করবে।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় তিনি উপদেষ্টা পরিষদকে জানান, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় তাকে এই অনুরোধ করেছিলেন।

এর আগে অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা নয়াদিল্লি থেকে প্রসেস করত।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়