বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেকুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

কুমিল্লা বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে তিন যুবক মারা গেছেন। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।

পুলিশ কর্মকর্তা সোহেল মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরে কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়েন এই তিন যুবক।

তবে কোন ট্রেনে কাটা পড়েছেন বিষয়টি জানার চেষ্টা করছে বলে জানান তিনি। মৃতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে।

স্থানীয়রা জানান, ভোরে তারা ট্রেন কাটা পড়ে। তখন দুজন জীবিত ছিল। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের চেষ্টা করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়