Homeএই মুহুর্তেপুলিশদের কাছ থেকে কাজ আদায়ে মৌলিক চাহিদা গুরুত্ব দিতে হবে : স্বরাষ্ট্র...

পুলিশদের কাছ থেকে কাজ আদায়ে মৌলিক চাহিদা গুরুত্ব দিতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রাইম ভিশন ডেস্ক »

দামপাড়াস্থ পুলিশ লাইনস ড্রিল শেডে চট্টগ্রামস্থ পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার  হাসিব আজিজ মহোদয়ের সভাপতিত্বে  সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি মো. আহসান হাবিব পলাশ মহোদয়। সভায় বিভিন্ন ইউনিট থেকে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

বক্তব্যের শুরুতেই  প্রধান অতিথি থানা পর্যায়ে আবাসনের সমস্যার কথা তুলে ধরেন এবং ফোর্সদের খাবারের মান উন্নত করতে মেস ও ক্যান্টিন সিস্টেমে খাবারের খরচ ও মূল্যমান নির্ধারণ করা উচিত বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন পুলিশদের কাছ থেকে কাজ আদায় করতে হলে অবশ্যই তাদের মৌলিক চাহিদার উপর গুরুত্ব দিতে হবে।

এছাড়াও তিনি পুলিশের ছুটি, ঝুঁকি ভাতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলোর সমাধান করা হবে বলে আশ্বাস প্রদান করেন। সভায় তিনি বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যদের সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম রেঞ্জ এর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সিএমপি কমিশনার ও চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি সহ সকল ইউনিটের পুলিশ সদস্যের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য পুলিশের সকল ইউনিটকে সহনশীলতার সাথে ও আইনানুগভাবে কাজ করার নির্দেশনা দেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়