Monday, June 29, 2026
spot_img
Homeএই মুহুর্তেব্যাংক একীভূত হলে আমানতকারীদের ভয়ের কিছু নেই

ব্যাংক একীভূত হলে আমানতকারীদের ভয়ের কিছু নেই

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংক একীভূতকরণে আমানতকারীদের ভয়ের কিছু নেই। সরকার এসব ব্যাংক সাময়িক সময়ের জন্য অধিগ্রহণ করে কৌশলগত বিদেশি বড় বিনিয়োগকারীর হাতে দেবে। সরকার কোনো ব্যাংক অধিগ্রহণ করলে আমানতকারীদের চিন্তার কোনো কারণ থাকে না। বর্তমান কর্মী এবং আমানতকারীরা শক্তিশালী ব্যাংকের অংশীদার হবেন। গতকাল বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে বিএফআইইউর ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে উপপ্রধান কাওছার মতিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বার্ষিক প্রতিবেদনের বিষয়বস্তু উপস্থাপন করেন বিএফআইইউর পরিচালক মুহাম্মদ আনিছুর রহমান। অপর পরিচালক মোস্তাকুর রহমন বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ব্যাংক একীভূতকরণ নিয়ে এক প্রশ্নের উত্তরে গভর্নর আমানতকারীদের উদ্দেশে বলেন, ‘যে ব্যাংকে আছেন, সেখানেই থাকুন। আইন অনুযায়ী এসব ব্যাংক প্রথম সরকারীকরণ করা হবে। এর পর সরকার থেকে টাকা দেওয়া হবে। এভাবে পুনর্গঠন করে কৌশলগত বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়া হবে। ক’টি ব্যাংক একীভূতকরণের আওতায় আসবে– এমন প্রশ্নে গভর্নর বলেন, ‘প্রথমে আমরা কয়েকটি ব্যাংক দিয়ে শুরু করব। পর্যায়ক্রমে আরও কয়েকটি, তারপর আরও কয়েকটি– এভাবে হবে।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়