বুধবার, এপ্রিল ২২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেবিসিবি সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ

বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের পরিচালক মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এর ফলে বিসিবির পরিচালক পদ হারালেন ফারুক আহমেদ। তার মানে তিনি বিসিবির বিসিবি সভাপতির যোগ্যতাও হারালালে।

এখন বিসিবি সভাপতি পদ শূন্য হয়ে গেলো। নতুন করে বিসিবি সভাপতি হবেন অন্য কেউ। তবে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি সভাপতি হওয়া নিয়ে সাম্প্রতিক সময়ে জোড় আলোচনা চলছে।

গত বছরের আগস্টে ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর সরকারের বিভিন্ন মহলে পরিবর্তন হয়। তারই ধারাবাহিকতায় পরিবর্তন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)।

আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত করা হয়। কিন্তু বছর না ঘুরতেই তাকে দায়িত্ব থেকে সরানোর গুঞ্জন রটে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়