Homeএই মুহুর্তেপ্রথম মুসলিম মেয়র পেতে যাচ্ছে নিউইয়র্ক শহর

প্রথম মুসলিম মেয়র পেতে যাচ্ছে নিউইয়র্ক শহর

প্রাইম ভিশন ডেস্ক »

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে অনানুষ্ঠানিক জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। মঙ্গলবার (২৪ জুন) রাতে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা হয় ৩৩ বছর বয়সী এই ডেমোক্র্যাটিক প্রার্থীকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে বলা হয় ডেমোক্র্যাটদের এই জয়কে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির জন্যও বড় দুঃসংবাদ বলছেন নির্বাচক পর্যবেক্ষকরা।

প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হওয়ার পথে প্রাথমিক বাধা অতিক্রম করেছেন জোহরান। তবে চূড়ান্ত ফল জানতে আরও কয়েক দিন লাগতে পারে। ভোট গ্রহণের এক সপ্তাহ আগেও আরেক প্রার্থী সাবেক মেয়র অ্যান্ড্রু কুওমো ব্যাপক ফেভারিট ছিলেন। কিন্তু প্রগতিশীল এই তরুণ প্রার্থীর পক্ষে উল্লেখযোগ্য ভোট পড়ার পর তিনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান।

সমর্থকদের উদ্দেশে এক বক্তৃতায় মামদানি বলেন, ‘আজ রাতে, আমরা ইতিহাস তৈরি করেছি। আমি নিউইয়র্ক সিটির মেয়র পদে আপনাদের ডেমোক্র্যাটিক প্রার্থী হবো।’ মামদানি বলেন, “এটি একটি ঐতিহাসিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা ছিল। আমি আশা করি, আমি নিজেকে আরেকবার প্রমাণ করতে পারব। আমি আপনাদের মেয়র হবো। আমি প্রতিটি নিউইয়র্কবাসীর মেয়র হবো”।

এদিকে মঙ্গলবার রাতে কুওমো বলেন, তিনি মামদানিকে ফোন করে ‘অভিনন্দন’ জানিয়েছেন। কুওমো বলেন, ‘তিনি একটি দুর্দান্ত প্রচারণা গড়ে তুলেছেন এবং তরুণদের স্পর্শ করেছেন। তাদের উৎসাহিত করেছেন, প্রভাবিত করেছেন এবং ভোট দিতে বেরিয়ে আসতে অনুপ্রাণিত করেছেন। আমি তার প্রচেষ্টার জন্য আন্তরিকভাবে প্রশংসা করি। মামদানি সত্যিই স্মার্ট, ভালো এবং প্রভাবশালী প্রচারণা চালিয়েছেন। আজ রাত তার রাত। তিনি এটি প্রাপ্য। তিনি জিতেছেন।’

সর্বশেষ নির্বাচনী ফল অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে ৯৩ শতাংশ ভোট গণনার পর মামদানি ৪৩.৫ শতাংশ ভোট পেয়েছেন। কুওমো পেয়েছেন ৩৬.৪ শতাংশ। মামদানির এই উত্থান দেশজুড়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী অন্য প্রগতিশীলদের আশা জাগাবে বলে ধারণা বিশ্লেষকদের।

আপনি আমাকে ভোট দিন বা গভর্নর কুওমোকে ভোট দিন বা দীর্ঘদিনের রাজনৈতিক ব্যবস্থায় হতাশ হয়ে কাউকে ভোট না দিন, আমি সবাইকে নিয়ে পথ চলব।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়