সোমবার, মে ৪, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেকুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে মা, ছেলে ও মেয়ে নিহত

কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে মা, ছেলে ও মেয়ে নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে একই পরিবারের ৩ জনকে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গুরা বাজার থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

গণপিটুনিতে নিহতরা হচ্ছেন- রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল মিয়া ও মেয়ে জোনাকি। আরেক মেয়ে রুমার অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান। তিনি বলেন, ‘গ্রামবাসীরা অভিযোগ করেছেন, নিহতরা দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত। আমরা ঘটনা তদন্ত করছি। পরে বিস্তারিত জানানো হবে।’

তিনি আরও জানান, ‘স্থানীয়রা গণপিটুনি দিয়ে তাদের হত্যা করেছেন।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়