সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেযে ব্যবসায়ীকে ১ লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন তাকে ৫ লাখ...

যে ব্যবসায়ীকে ১ লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন তাকে ৫ লাখ দিতে হচ্ছে: মির্জা ফখরুল

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে যে ব্যবসায়ীকে ১ লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন তাকে ৫ লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে। কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই। পুলিশে কোনো পরিবর্তন হয়নি।

শনিবার (২৬ জুলাই) ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‘অর্থনীতি শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’-এর প্রকাশ ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘রাতারাতি সংস্কার করে ফেলা সম্ভব নয়। এজন্য সময় লাগবে। তবে সেজন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না। কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এজন্য কোনোরকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ট্রাম্পের ট্যারিফ সামনে বড় বিপদে ফেলতে পারে। মনে রাখবেন, রাজনৈতিক দল দেশের উন্নয়নে জনস্বার্থে সবসময় ইতিবাচক ভুমিকা পালন করবে।’

রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেন জিল্লুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়