Wednesday, June 24, 2026
spot_img
Homeএই মুহুর্তেচকরিয়ায় চিংড়ি ঘেরের দখলের বিরোধে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

চকরিয়ায় চিংড়ি ঘেরের দখলের বিরোধে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের চকরিয়ার চিংড়ি জোনে মাছের ঘের দখল নিয়ে বিবদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। এছাড়াও আহত হয়েছেন উভয় পক্ষের কয়েকজনও। নিহত ব্যক্তিকে শনাক্ত করতে পারলেও আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত বারোটার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনার রামপুরস্থ রাবার ড্যামের কাছে আবাসন প্রকল্প এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শেকাব উদ্দিন (৪০)। তিনি উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের রামপুর গ্রামের মনজুর আলম প্রকাশ মনজুর বলির ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়- চকরিয়ার উপকূলীয় চিংড়ি জোনের রামপুর আবাসন প্রকল্প এলাকায় একটি মাছের ঘেরের দখল নিয়ে বিবদমান দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এর জের ধরে শনিবার রাতে দুই পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গোলাগুলি হয়। এ সময় শেকাব উদ্দিন গুলিবিদ্ধ হন। তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় উভয়পক্ষের আরো কয়েকজন আহত হয় বলে স্থানীয়রা জানান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মাছের ঘেরের বিরোধ নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ওসি আরো জানান- নিহত শেকাব উদ্দিনের বিরুদ্ধে একাধিক হত্যাসহ অন্তত চারটি মামলা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়