Wednesday, June 24, 2026
spot_img
Homeএই মুহুর্তেসাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রাইম ভিশন ডেস্ক »

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী, তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

বরখাস্ত হওয়া ১৮ জন হলেন- ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায়, অ্যাডিশনাল ডিআইজি রিফাত রহমান শামীম, ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, খুলনার অতিরিক্ত পুলিশ
সুপার হাসান আরাফাত, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, খাগড়াছড়ি এপিবিএনের বিশেষায়িতি ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, এপিবিএনের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মূখার্জী, রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন, ঢাকা পুলিশ স্টাফ কলেজের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ দালাল, বরিশালের অতিরিক্ত পুলিশ কমিশানার রাশেদুল ইসলাম, ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান, আরএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার মো. আবু মারুফ হোসেন ও ডিআইজি কমান্ড্যান্ট মহা. আশরাফুজ্জামান।

সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়