Homeএই মুহুর্তেচট্টগ্রামে মোটেল সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন

চট্টগ্রামে মোটেল সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগেছে। সোমবার সকাল পৌনে ৯টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও আগুন নেভানোর কাজ চলছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সকাল ৮টা ৪৫ মিনিটে নগরের স্টেশন রোডে মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লাগার খবর পান তারা। দু’টি ইউনিটের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।

গত বছরের ৫ আগস্ট বারটি লুটপাট হয়েছিল। এমনকি বারের স্থাপনাও কেটে লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে নতুন করে সংস্কারের পর চালু হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়