প্রাইম ভিশন ডেস্ক »
নির্বাচনি রোডম্যাপ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। বিএনপি বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে।’
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন, ‘যথাযথ সময়ে রোডম্যাপটি ঘোষণা করা হয়েছে। সরকারের দিকে থেকেও একই রকম নির্দেশনা ছিল।’
তিনি আরও বলেন, ‘এখন রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হবে এটাই আমাদের প্রত্যাশা।’


