প্রাইম ভিশন ডেস্ক »
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূবালী ব্যাংকে রক্ষিত একটি লকার জব্দ করেছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ-এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)।
সিআইসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় রক্ষিত ওই লকারের নাম্বার ১২৮। বুধবার ওই লকার জব্দ করা হয়।’
ওই লকারে কী আছে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে খোঁজ করা হবে বলে জানিয়েছেন তিনি।


