বুধবার, জুন ১০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ল্যাব, কম খরচে করা যাবে দুই গুরুত্বপূর্ণ...

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ল্যাব, কম খরচে করা যাবে দুই গুরুত্বপূর্ণ পরীক্ষা

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল  চালু হলো পূর্ণাঙ্গ ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি। ল্যাব সংশ্লিষ্টরা জানান, নতুন ল্যাবে প্রথমে দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা চালু হয়েছে।

একটি রক্তে ব্যাকটেরিয়া বা ছত্রাক শনাক্তের জন্য রক্ত কালচার ও সংবেদনশীলতা পরীক্ষা (ব্লাড সি/এস) এবং অন্যটি প্রস্রাব কালচার এবং সংবেদনশীলতা পরীক্ষা (ইউরিন সি/এস)। এরমধ্যে ব্লাড সি/এস বেসরকারি ল্যাবে দেড় হাজার থেকে ১৮শ’ টাকা পর্যন্ত নেওয়া হয়। কিন্তু এ পরীক্ষা চমেক হাসপাতালে করা যাবে মাত্র ৩০০ টাকায়। আর ইউরিন সি/এস বেসরকারি ল্যাবে করতে খরচ হয় ৭শ’ থেকে ৯শ’ টাকা পর্যন্ত। এ পরীক্ষা চমেক হাসপাতালে করা যাবে ২০০ টাকায়।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর নতুন এই ল্যাবরেটরির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন কার্যক্রম উদ্বোধন করেন।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বলেন, মাইক্রোবায়োলজি ল্যাব চালুর মাধ্যমে রোগ নির্ণয়ে হাসপাতালের সক্ষমতা এক ধাপ এগিয়েছে। আমাদের লক্ষ্য হলো- সাধারণ মানুষ যেন বেসরকারি খরচের চাপ থেকে মুক্তি পেয়ে সরকারি হাসপাতালে আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সুবিধা পান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়