বুধবার, জুন ১০, ২০২৬
spot_img
Homeমুল পাতাপাঁচ ব্যাংক একীভূতকরণ দুটি ব্যাংকের বড় দরপতন

পাঁচ ব্যাংক একীভূতকরণ দুটি ব্যাংকের বড় দরপতন

প্রাইম ভিশন ডেস্ক »

দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা এবং সংকট থেকে উত্তরণে শরিয়াহ্‌ভিত্তিক পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যদিও এর মধ্যে দুটি ব্যাংক একীভূত হতে অনাগ্রহ প্রকাশ করেছিল। তার পরও আর্থিক দুরবস্থা ও অনিশ্চিত ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে আলোচিত পাঁচটি ব্যাংককেই একীভূত করার সিদ্ধান্ত হয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত এই পাঁচটি ব্যাংকেই গত মঙ্গলবার সিদ্ধান্তের পর বুধবার বিনিয়োগকারীদের অনাগ্রহ দেখা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, দুপুর ১২টা পর্যন্ত একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংকের মধ্যে আগে থেকে সম্মতি দেওয়া ব্যাংক ৩টির শেয়ারদরে তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে যে দুটি ব্যাংক একীভূত হতে সময় চেয়েছিল, সেগুলোতে বড় দরপতন হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করে গঠন করা হবে একটি নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, যার সম্ভাব্য নাম হবে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। শিগগিরই নতুন এ ব্যাংকটির জন্য লাইসেন্স ইস্যু করবে কেন্দ্রীয় ব্যাংক।

এই ব্যাংকগুলোর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত নিতে সময় চেয়েছিল। তবে বাকি ৩টি উল্টো দ্রুত একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ জানিয়েছিল। এমন পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক ওই পাঁচটির ব্যাংক একীভূতকরণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

ব্যাংকগুলোর শেয়ারদর ওঠা-নামার চিত্র বিশ্লেষণে দেখা গেছে, গতকাল দুপুর ১২টা পর্যন্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারদরে কোনো পরিবর্তন হয়নি। মঙ্গলবার ২ টাকা ৫০ পয়সায় লেনদেন হওয়া শেয়ার এই সময় পর্যন্ত একই দরে রয়েছে। তবে এই সময়ের মধ্যে নিচে ২ টাকা ৪০ পয়সা থেকে ওপরে ২ টাকা ৬০ পয়সা পর্যন্ত ওঠা-নামা করেছে শেয়ারটি।
মঙ্গলবার সর্বশেষ ২ টাকায় লেনদেন হওয়া গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারদর গতকাল দুপুর ১২টা পর্যন্ত একই দরে ছিল। তবে দিনের একপর্যায়ে নিচে ১ টাকা ৯০ পয়সা থেকে ওপরে ২ টাকা ১০ পয়সা পর্যন্ত উঠেছিল। আর ইউনিয়ন ব্যাংকের শেয়ারও এই সময় পর্যন্ত গত দিনের রেট ১ টাকা ৯০ পয়সায় স্থির রয়েছে। অবশ্য দিনের একপর্যায়ে এই শেয়ারটি নিচে ১ টাকা ৮০ পয়সা থেকে ওপরে ২ টাকা পর্যন্ত ওঠা-নামা করেছে।

তবে একীভূত হতে সময় চাওয়া সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারদর দুপুর ১২টা পর্যন্ত ৩০ পয়সা বা ৬ দশমিক ৩৮ শতাংশ কমেছে। মঙ্গলবার ৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হওয়া শেয়ার গতকাল পর্যন্ত কমে ৪ টাকা ৪০ পয়সায় নেমেছে। অবশ্য দিনের একপর্যায়ে ৪ টাকা ৩০ পয়সায়ও নেমেছিল শেয়ারটি।
অন্যদিকে সময় চাওয়া এক্সিম ব্যাংকের শেয়ারদর দুপুর ১২টা পর্যন্ত ৩০ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ কমেছে। গতকাল ৪ টাকায় লেনদেন হওয়া শেয়ারটির দর কমে ৩ টাকা ৭০ পয়সা হয়েছে।

কোম্পানির সঙ্গে কোম্পানির, ব্যাংকের সঙ্গে ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান একীভূত করার মাধ্যমে আর্থিক ভিত্তি শক্তিশালী করা। এতে ভবিষ্যতে একীভূত হওয়া প্রতিষ্ঠানের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি পায়। আর এই খবরে প্রত্যেক ক্ষেত্রে একীভূত হতে যাওয়া প্রতিষ্ঠানে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে দেখা যায়। তবে এই ব্যাংকগুলোর ক্ষেত্রে সেই চিত্র পুরোপুরি উল্টো।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়