Homeএই মুহুর্তেএকটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল

একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, একটি দল এর মাধ্যমে ফায়দা নিতে চায়; এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফাজিলপুরে সাবেক মন্ত্রী, প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এর মধ্য দিয়ে তারা ফায়দা নিতে চায়। এ ব্যাপারে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন বলেন, ‘আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমাদের অতীত অভিজ্ঞতা বলে, এদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়।’

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁপাইনবাবগঞ্জে একটি জনসভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়