শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেহংকংয়ের আবাসিক ভবন, নিহত অন্তত ৪৪, নিখোঁজ ২৭৯

হংকংয়ের আবাসিক ভবন, নিহত অন্তত ৪৪, নিখোঁজ ২৭৯

প্রাইম ভিশন ডেস্ক »

হংকংয়ের তাই পো ডিসট্রিক্টের সরকারি আবাসিক ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কমপক্ষে ৪৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। গুরুতর অবস্থায় হাসপাতালে আছেন আরো ৪৫ জন। পাশাপাশি ২৭৯ জন বাসিন্দার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। খবর এপি।

ওয়াং ফুক কোর্ট নামে পরিচিত এই সরকারি আবাসন ব্লকে আগুন লাগার পর থেকেই চলছে দমকলের তৎপরতা। ৮০০–এর বেশি অগ্নিনির্বাপক কর্মী টানা ১৮ ঘণ্টারও বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনতে লড়ছেন। কর্তৃপক্ষ আগুনটিকে লেভেল ফাইভ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে—যা হংকংয়ের সর্বোচ্চ ও সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সতর্কতা।

অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ার জন্য ভবনের বাইরের বাঁশের স্ক্যাফোল্ডিং, সবুজ জাল (মেশ) এবং প্লাস্টিক শিটসহ দাহ্য নির্মাণসামগ্রী দায়ী হতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারণা করেছে পুলিশ। এই অভিযোগে একটি নির্মাণ কোম্পানির তিন কর্মকর্তাকে এরইমধ্যে অবহেলাজনিত হত্যার সন্দেহে গ্রেফতার করা হয়েছে।

এক ব্যক্তি, যার স্ত্রী এখনো ভেতরে আটকা পড়ে আছেন। ছবি- রয়টার্স

এলাকায় উদ্ধারকাজ এখনো জোরেশোরে চলছে। ৯০০–এর বেশি বাসিন্দাকে নিকটস্থ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। নতুন যে ছবিগুলো পাওয়া যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে দমকলকর্মীরা পুড়ে অঙ্গার হয়ে যাওয়া টাওয়ারগুলোর দিকে পানি ছিটাচ্ছেন।

এছাড়া ভবনের গায়ে লটকে থাকা পোড়া বাঁশের স্ক্যাফোল্ডিং ও সবুজ জালের অবশিষ্টাংশও দৃশ্যমান—যা আগুন দ্রুত ছড়িয়ে পড়তে ভূমিকা রেখেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

গতরাতে উদ্ধারকারী দল একটি শিশু এবং এক জন বৃদ্ধাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

এদিকে, হংকং সরকার ৭ ডিসেম্বরের আইনসভার নির্বাচন ঘিরে সব ধরনের প্রচার কার্যক্রম স্থগিত করেছে, যাতে পুরো মনোযোগ থাকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে। শহরের প্রধান নির্বাহী জন লি বলেন, ‘আগুন নেভানো ও আটকে পড়াদের উদ্ধারই এখন সর্বোচ্চ অগ্রাধিকার।’ তবে নির্বাচনের তারিখ পেছানো হবে কি না—সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়