বুধবার, মে ৬, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেএখন রুখে দাঁড়াবার সময়, অপশক্তিকে রুখে দিতে হবে: মির্জা ফখরুল

এখন রুখে দাঁড়াবার সময়, অপশক্তিকে রুখে দিতে হবে: মির্জা ফখরুল

প্রাইম ভিশন ডেস্ক »

সংবাদপত্রের ওপর হামলাকে গণতন্ত্র এবং জুলাই বিপ্লবের ওপর আঘাত হিসেবে অভিহিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন শুধু সচেতন হলে চলবে না, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ আয়োজিত ‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ সহিংসতা বিরোধী এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও আক্ষেপ প্রকাশ করেন ৭৭ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক। মির্জা ফখরুল বলেন, ‘আমি জানি না আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি। সারাজীবন সংগ্রাম করেছি একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। আজকে যে বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি।’

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে ডেইলি স্টার বা প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তার ওপরে আবার আঘাত এসেছে।’

তিনি আরও বলেন, ‘জুলাই যুদ্ধের ওপরে আঘাত এসেছে। জুলাই যুদ্ধ ছিল এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজকে সেই জায়গায় আঘাত এসেছে।’

রাজনৈতিক পরিচয় ভুলে গণতন্ত্রকামী সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দল বা সংগঠন নয়, সকল গণতান্ত্রিককামী মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে। আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই, তাদের এখন শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়াবার সময় এসে গেছে।’

কেবল মানববন্ধন বা সংহতি প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না থেকে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ার ডাক দেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ‘শুধু এখানে এসে একাত্মতা ঘোষণা বা মানববন্ধন করে সংহতি প্রকাশ করা নয়, আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন, তারা সবাই ঐক্যবদ্ধ হন। এই অপশক্তিকে রুখে দিতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়