শনিবার, মে ২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তে৫ ব্যাংকের আমানতকারীদের আজ থেকে টাকা ফেরত

৫ ব্যাংকের আমানতকারীদের আজ থেকে টাকা ফেরত

প্রাইম ভিশন ডেস্ক »

শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক) একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর জন্য ‘ব্যাংক রেজল্যুশন স্কিম ২০২৫’ চূড়ান্ত করা হয়েছে। এই স্কিম অনুযায়ী, আমানতকারীদের অর্থ ফেরতের জন্য সুনির্দিষ্ট ধাপ ও সময়সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

স্কিমে বলা হয়েছে, যেসব গ্রাহকের আমানত ২ লাখ টাকা পর্যন্ত, তাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। ‘আমানত সুরক্ষা আইন’-এর আওতায় এই অর্থ যেকোনো সময় উত্তোলন করা যাবে।

আর চলতি বা সঞ্চয়ী হিসাবে দুই লাখ টাকার বেশি জমার ক্ষেত্রে পরবর্তী সময়ে প্রতি তিন মাস পর এক লাখ টাকা করে সাত লাখ টাকা তোলা যাবে। তবে কিডনি ডায়ালাইসিস ও ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের জন্য স্কিমে মানবিক বিবেচনায় বিশেষ সুবিধা রাখা হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে এই স্কিমের বিস্তারিত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি নতুন ব্যাংকের লোগোও উন্মোচিত করা হয়েছে।

উল্লেখ্য, তীব্র তারল্য সংকট, অনিয়ম ও উচ্চমাত্রার খেলাপি ঋণের কারণে এই ৫ ইসলামি ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ভেঙে পড়ায় কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে এগুলো বিলুপ্ত করে গঠন করা হয়েছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়