বুধবার, এপ্রিল ২২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেতারেক রহমানের সঙ্গে বাম জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে বাম জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা। আজ সোমবার সকাল ১১টায় বিএনপির গুলশান কার্যালয়ে আসেন তাঁরা।

এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন। স্বাক্ষর শেষে তারেক রহমানের সঙ্গে দেখা করেন নেতারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বাম গণতান্ত্রিক জোটের নেতাদের মধ্যে মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ডা. মুশতাক হোসেন, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ইকবাল কবীর জাহিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, মাসুদ রানা, মোশরেফা মিশু, আব্দুল আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়