বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেছেলেমেয়েদের রক্তের বিনিময়ে ওরা চট করে নেতা হয়েছে : মির্জা আব্বাস

ছেলেমেয়েদের রক্তের বিনিময়ে ওরা চট করে নেতা হয়েছে : মির্জা আব্বাস

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, আমার এখানে আসতে অনেকগুলো ঘাট পার হতে হয়েছে। সেই ১৯৭৭ সাল থেকে শুরু করেছি, আর এখন এখানে আসছি। ওরা তো সেসব ঘাট পার হয়নি। ওরা তো কিছু ছেলেমেয়েদের রক্তের বিনিময়ে চট করে নেতা হয়ে গেছে।আর আমরা রক্ত দিয়ে নেতা হয়েছি।

বিএনপির এই নেতা বলেন, এরা তো পরামর্শ গ্রহণ করার লোক না, এদেরকে পরামর্শ দেওয়া খুব ডিফিকাল্ট। ভোটারদের উৎসাহ আশাব্যঞ্জক, ওরা খুব উৎসাহী, তারা ভোট দিতে আগ্রহী। ভোটটা তো আসলে উপভোগ করার বিষয়, কিন্তু এবার উপভোগ করা যাচ্ছে না।

সম্প্রতি সাংবাদিকদের তিনি বলেন, এবার নির্বাচন উপভোগ ডিফিকাল্ট হয়ে গেছে। কারণ, আমাদের যারা বিরোধী দল, জামায়াতে ইসলামীসহ তাদের সাঙ্গপাঙ্গ যারা আছে, তাদের আচরণ বহির্ভূত কার্যকলাপ একটু অন্যরকম। এরা প্রপার না, যেটা নির্বাচনের জন্য এপ্রোপিয়েট তা না। বরং নির্বাচনকে যেগুলো ক্ষতিগ্রস্ত করতে পারে, এমন আচরণ তোদের দিক থেকে পাওয়া যাচ্ছে।

মির্জা আব্বাস বলেন, ওদের সম্পর্কে আমাদের কথা বলা খুব ডিফিকাল্ট। কারণ ওরা উল্টাপাল্টা ব্যাখ্যা করে। উল্টাপাল্টা কথাবার্তা বলে। কিন্তু এগুলো চাইনা। আমি ইলেকশন কমিশনে এই পর্যন্ত কয়েকটা অভিযোগ দিয়েছি।তাদের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু মিলে নির্বাচন সহনীয় পরিবেশ নাই।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়