Wednesday, June 24, 2026
spot_img
Homeএই মুহুর্তেসাকিব-মাশরাফিকে নিয়ে যা বললেন ইশরাক

সাকিব-মাশরাফিকে নিয়ে যা বললেন ইশরাক

প্রাইম ভিশন ডেস্ক »

আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই সাকিব দেশে ফিরতে পারেননি আর, ওদিকে মাশরাফি দেশে থাকলেও আছেন লোকচক্ষুর আড়ালে। এই দুজনকে নিয়ে এবার মুখ খুলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া ইশরাক হোসেন।

তিনি জানান, সাকিব-মাশরাফিকে ক্রিকেটার হিসেবেই দেখতে চান। তিনি বলেন, ‘আমার অবস্থান কেন বদলাবে? তারা খেলোয়াড়, তারা ক্রিকেটার — আর শুধু যে কোনো ক্রিকেটার নয়, তারা আমাদের দেশের সম্পদ। আমি তাদের ক্রিকেটার হিসেবেই দেখি। সমাজ ও জনগণ ইতিমধ্যে তাদের বিষয়ে এক ধরনের জবাব দিয়েছে।’

সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে ২০২৪ সালের আগস্টের দিকে। এ প্রসঙ্গে তিনি জানান, খেলোয়াড়দের বিরুদ্ধে এসব অভিযোগ বিশ্বাসযোগ্য মনে হয় না। ইশরাক বলেন, ‘আমি এটা বিশ্বাসযোগ্য মনে করি না। আমি বিশ্বাস করি না যে তারা গিয়ে আদেশ পালন করেছে বা নিজের হাতে বন্দুক নিয়ে গুলি করেছে।’

তিনি আরও বলেন, ‘যদি কোনো দুর্নীতি বা অর্থ পাচারের মামলা থাকে, তাহলে কর্তৃপক্ষ আইনগত প্রক্রিয়ায় তা তদন্ত করুক।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়