শনিবার, মে ৯, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেপ্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার কার কী দায়িত্ব

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার কার কী দায়িত্ব

প্রাইম ভিশন ডেস্ক »

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়া ১০ উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করে গেজেট প্রকাশ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে মঙ্গলবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, Rules of Business, 1996-এর Rule 3B(ii) অনুযায়ী প্রধানমন্ত্রী উপদেষ্টাদের মধ্যে এ দায়িত্ব পুনর্বণ্টন করেন।

গেজেট অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী-কে ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মো. ইসমাইল জবিউল্লাহ-কে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীর-কে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়