সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তের‌্যাবের নতুন ডিজি হলেন আহসান হাবীব পলাশ

র‌্যাবের নতুন ডিজি হলেন আহসান হাবীব পলাশ

প্রাইম ভিশন ডেস্ক »

নতুন সরকারের অধীনে প্রশাসনে রদবদলের ধারাবাহিকতায় র‌্যাবের মহাপরিচালক হলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ।

সেই সঙ্গে পুলিশের বিশেষ শাখায় (এসবি) এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নেতৃত্বেও এসেছে পরিবর্তন।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি সরদার নুরুল আমিন পেয়েছেন এসবি প্রধানের দায়িত্ব। পুলিশ সদর দপ্তরের আরেক অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ হয়েছেন সিআইডি প্রধান।

আর বর্তমান সিআইডি প্রধান অতিরিক্ত আইজি ছিবগাত উল্লাহকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে নেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার অতিরিক্ত আইজি হাসিব আজিজ পেয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন প্রধানের দায়িত্ব। তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হাসান মো. শওকত আলী।

আর এসবি ডিআইজি মনিরুজ্জামানকে বদলি করে চট্টগ্রাম রেঞ্জে নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়