শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেপ্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

প্রাইম ভিশন ডেস্ক »

একইসঙ্গে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

চিঠিতে মোদি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারত সরকার ও
জনগণের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই।’

তিনি আরও বলেন, ‘গত এক মাস ধরে ভারতসহ বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাসে রোজা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধির সময় অতিবাহিত করেছেন।’

ঈদের এই উৎসব মানবতার চিরন্তন মূল্যবোধ—সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও একতার কথা স্মরণ করিয়ে দেয় বলেও উল্লেখ করেছেন মোদি।

একইসঙ্গে বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হোক।’

চিঠির শেষে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সর্বোচ্চ সম্মান ও শুভকামনা পুনর্ব্যক্ত করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়