Homeএই মুহুর্তেচট্টগ্রামে কোল্ড স্টোরেজে লাগা আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামে কোল্ড স্টোরেজে লাগা আগুন নিয়ন্ত্রণে

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় বিডি ফুড নামে একটি প্রতিষ্ঠানের কোল্ড স্টোরেজে (হিমাগার) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার (২৯ মার্চ) দুপুরে কোল্ড স্টোরেজে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, সকাল ১১টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার সাথে সাথেই আগ্রাবাদ ও বন্দর স্টেশনের ৮টি ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ১টা ২০২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়