বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেকুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫

প্রাইম ভিশন ডেস্ক 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও নয়জন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হীল জামান।

নিহতরা হলেন, ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের শামীম হোসেন (৩২) ও তার মেয়ে মোছা. ছাদিয়া (৮), একই পরিবারের বাবু মিয়ার স্ত্রী তামান্না (২৮), মো. জাহিদুল ইসলামের ছেলে মো. নুরনবী (২৮) ও সাইফুর রহমানের ছেলে মো. লিমন (৩০)।

আহতদের দ্রুত উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্যসেবা কমপ্লেক্স ও কুড়িগ্রাম সদর হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। পরে আজ বুধবার চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত অবস্থায় আরও ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, নিহত ও আহতরা সবাই চিকিৎসা করাতে মঙ্গলবার সকালে রংপুরে যায়। চিকিৎসা করিয়ে রাতে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এছাড়াও আহত ও নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়