সোমবার, জুন ১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেইরানের কোশেম-গোরুকে যুক্তরাষ্ট্রের হামলা, মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি তেহরানের

ইরানের কোশেম-গোরুকে যুক্তরাষ্ট্রের হামলা, মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি তেহরানের

প্রাইম ভিশন ডেস্ক »

মধ্যপ্রাচ্যের বাতাস হঠাৎই বারুদের গন্ধে আবারও ভারী হয়েছে। আজ সোমবার স্থানীয় সময় সকালের দিকে ইরানের একটি শহর ও একটি গুরুত্বপূর্ণ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে, ইসরায়েল যখন লেবাননের অভ্যন্তরে দখল বিস্তৃত করতে ব্যস্ত, তখনই দেশটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আবার কুয়েতও জানিয়েছে, তারা তাদের আকাশে এক অজানা আগত বস্তু ঠেকিয়ে দিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, মার্কিন সশস্ত্র বাহিনীর মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য দায়িত্বপ্রাপ্ত ইউনিট ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকমইউ) জানিয়েছে, তারা ইরানের গোরুক শহর এবং কোশেম দ্বীপে ইরানের রাডার ও ড্রোন ঘাঁটিতে ‘আত্মরক্ষামূলক হামলা’ চালিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে সেন্টকম বলেছে, আন্তর্জাতিক জলসীমায় একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার মতো ‘ইরানের আগ্রাসী পদক্ষেপের’ জবাবেই যুক্তরাষ্ট্র এই প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা আরও জানায়, মার্কিন বাহিনী ‘ইরানি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন ধ্বংস করেছে, যা ওই অঞ্চলের জলসীমা দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য স্পষ্ট হুমকি তৈরি করেছিল।’

ইরানের রাষ্ট্র পরিচালিত ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা এমন একটি বিমানঘাঁটিতে আঘাত হেনেছে, যা দক্ষিণ হরমুজগান প্রদেশের সিরিক দ্বীপে অবস্থিত একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জন্য ব্যবহার করা হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘এক ঘণ্টা আগে হরমুজগান প্রদেশের সিরিক দ্বীপে একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন সেনাবাহিনীর আগ্রাসনের পর, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের যুদ্ধবিমানগুলো সেই বিমানঘাঁটি এবং পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হেনেছে, যেখান থেকে এই আগ্রাসন চালানো হয়েছিল এবং লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করা হয়েছে।’ তবে আইআরজিসি এই ঘাঁটির সুনির্দিষ্ট অবস্থান উল্লেখ করেনি।

এর আগে, আজ সোমবার স্থানীয় সময় সকালের দিকে কুয়েতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয় এবং পুরো দেশজুড়ে সাইরেন বেজে ওঠে। সকালের দিকে কুয়েতি সশস্ত্র বাহিনী জানায়, ‘বর্তমানে আমরা শত্রুর ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ মোকাবিলা করছি।’

এদিকে, ইসরায়েলের ওয়াইনেট নিউজ জানিয়েছে, পশ্চিম গালিলি, কিরিয়াত শমোনা শহর এবং এর আশপাশের এলাকায় বিমান হামলার সাইরেন শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর ইসরায়েলে সাইরেন বেজে উঠেছিল যে ক্ষেপণাস্ত্রের কারণে সেটি তারা প্রতিহত করেছে এবং হিজবুল্লাহ যে লঞ্চার থেকে এই ক্ষেপণাস্ত্রটি ছুড়েছিল, সেটিও ধ্বংস করে দিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়