Homeএই মুহুর্তেকাতারের গ্যাস ক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

কাতারের গ্যাস ক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

প্রাইম ভিশন ডেস্ক »

কাতারের প্রধান প্রাকৃতিক গ্যাস রপ্তানি ক্ষেত্র রাস লাফান শিল্পাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের হামলার পর গতকাল রবিবার রাতে টার্মিনালটির কার্যক্রম পুনরায় শুরু করার সময় ঘটে এ দুর্ঘটনা।

বিস্ফোরণে অন্তত ৫৪ জন কর্মী আহত হয়েছেন। ঘটনার কয়েক ঘণ্টা পরও আরও ১৮ জন নিখোঁজ রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত মার্চে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে রাস লাফানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ইরানে হামলার কারণে কাতার আগেই সেখানে উৎপাদন স্থগিত করে দিয়েছিল।

এই বিস্ফোরণ বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, কাতার বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ।

এর আগে হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণমূলক অবস্থানের কারণে কাতার তাদের আন্তর্জাতিক গ্রাহকদের কাছে জ্বালানি চালান পাঠাতে ব্যর্থ হয় এবং উৎপাদন স্থগিত রাখতে বাধ্য হয়।

বিস্ফোরণের পরপরই ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে সীমিত তথ্য দেওয়া হয়েছিল। শুরুতে কর্মকর্তারা জানান, হতাহতের সংখ্যা কম।

কিন্তু কয়েক ঘণ্টা পর কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আহতের সংখ্যা অন্তত ৫৪ এবং এখনো ১৮ জনের খোঁজ পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়