সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেপ্রথম এন্ডোস্কোপিক ব্রেইন টিউমার অপারেশন পার্কভিউতে

প্রথম এন্ডোস্কোপিক ব্রেইন টিউমার অপারেশন পার্কভিউতে

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে সরকারি, বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে এই প্রথম পার্কভিউ হসপিটালে এন্ডোস্কোপিক ব্রেইন টিউমার সার্জারি সম্পন্ন হয়েছে।

এ সার্জারি টিমের নেতৃত্ব দেন ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস্ হাসপাতালের কনসালটেন্ট নিউরো সার্জন ডাক্তার মো. ইসমাঈল হোসেন।

পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এটিএম রেজাউল করিম বলেন, ‘চিকিৎসা ব্যবস্থা দিন দিন উন্নত এবং আধুনিক হচ্ছে। পার্কভিউ হাসপাতাল উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সকল যন্ত্রপাতির সমন্বয় করে আধুনিক চিকিৎসা ব্যবস্থা রোগীদের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে সর্বদা চেষ্টা করে যাচ্ছে। আমরা পার্কভিউ হাসপাতালের পক্ষ থেকে জটিল এবং আধুনিক অপারেশন সম্পন্ন করার জন্য ডা. ইসমাঈল ও তার টিমকে ধন্যবাদ জানাই। এরই মাধ্যমে চট্টগ্রামে যুগান্তকারী চিকিৎসা ব্যবস্থার দ্বার উন্মোচন হলো।’

নিউরোসার্জন ডা. ইসমাঈল বলেন, ‘আমি চট্টগ্রামের সন্তান। এ এলাকার মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে নিউরো সার্জারির উন্নত ও আধুনিক সেবার দ্বার উন্মোচন করার জন্য আমি সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এ প্রথম চট্টগ্রামে মাথা না কেটে এন্ডোস্কোপি মেশিনের মাধ্যমে ব্রেইন টিউমারের অপারেশন সফলভাবে সম্পন্ন করলাম। এখন থেকে বৃহত্তর চট্টগ্রামের মানুষকে নিউরোসার্জারির অত্যাধুনিক অপারেশনের জন্য ঢাকা কিংবা বিদেশে আর যেতে হবে না। এতে রোগীরা আর্থিকভাবে সাশ্রয়ী হবে এবং দেশের অর্থ দেশেই থাকবে।

সার্জারির সময় উপস্থিত ছিলেন নিউরো সার্জন ডাক্তার ফরহাদ আহমেদ, নিউরো সার্জন ডাক্তার মঈনুদ্দীন জাহীদ, ডাক্তার তৌহিদুর রেজা, ডাক্তার রেজা, ডাক্তার খুরশীদ আনোয়ার।

এ অপারেশনে এনেস্থেশিওলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ এনেস্থেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা. নুরুল আজিম।

এই সময় আরও উপস্তিত ছিলেন হেড অফ মার্কেটিং মো. জাহেদুল ইসলাম ও অপারেশন থিয়েটারের স্টাফবৃন্দ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়