Sunday, July 19, 2026
spot_img
Homeএই মুহুর্তেপ্রতিটি মুহূর্ত দেশের কল্যাণে কাজে লাগাতে হবে : মীর হেলাল

প্রতিটি মুহূর্ত দেশের কল্যাণে কাজে লাগাতে হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, জনগণই দেশের প্রকৃত মালিক। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দারিদ্র্য ও বৈষম্যমুক্ত, মর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে।

দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের অঙ্গীকার।

শনিবার (১৮ জুলাই) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্য মাদার্শা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আয়োজিত চট্টগ্রাম-৫ সংসদীয় আসনের পানিবন্দী মানুষের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের প্রকৃত মালিক হিসেবে তাদের মর্যাদা দিতে চায়। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের জনগণের সেবক হতে হবে। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে বসে থাকার সুযোগ নেই।

প্রতিটি মুহূর্ত দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। আগামী পাঁচ বছরে বাংলাদেশে দৃশ্যমান ও উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সরকার কাজ করছে। বিশেষ করে চট্টগ্রামে যেভাবে উন্নয়ন হচ্ছে, তা একদিন ইতিহাস হয়ে থাকবে। দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না।

তিনি আরও বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নদী-নালা, খাল-বিল ও জলাধারের স্বাভাবিক পানিপ্রবাহ সচল রাখা অত্যন্ত জরুরি। জলাবদ্ধতা ও বন্যা মোকাবিলায় এ বিষয়ে সবাইকে গুরুত্ব দিতে হবে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়