Homeএই মুহুর্তেশিগগিরই বাংলাদেশে আসবেন মার্কিন বিনিয়োগকারীরা

শিগগিরই বাংলাদেশে আসবেন মার্কিন বিনিয়োগকারীরা

প্রাইম ভিশন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর। বৈঠক শেষে তিনি জানান, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী। শিগগিরই দেশটির একদল বিনিয়োগকারী বাংলাদেশ সফর করবেন।

আজ শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন এই বিশেষ দূত। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা করেন তারা।

বৈঠক শেষে গর বলেছেন, ‘মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশ সফরের পর বৈঠক করবেন। তারা সেই বৈঠকে কোন কোন খাতে বিনিয়োগ করা যায়, তা সম্ভাব্যতা যাচাই করবেন।’

এদিকে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ দূত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেছেন—তার নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসছে। এবং ইঙ্গিত হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য বিদ্যমান ট্রাভেল এডভাইসারীর ইতিবাচক সংশোধন করেছে। এটি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে যে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত।

বৈঠকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন (এফডিএ)-এর সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয় বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বাংলাদেশে এফডিএ-এর পরীক্ষাকার্য পুনরায় শুরু করার বিষয়ে তিনি সহায়তা করবেন বলে আশ্বস্ত করেছেন।

এর আগে, শুক্রবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন সার্জিও গর। সেখানে তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার বিভিন্ন দিক সম্পর্কে অবগত হন।

সেখানে তিনি বলেছিলেন, আজ আমি রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের সঙ্গে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছি। এটি বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির, যেখানে দশ লাখেরও বেশি শরণার্থী আশ্রয় নিয়েছেন। যুক্তরাষ্ট্র এই শিবিরকে সহায়তা দিয়ে আসছে এবং বিশ্ব জুড়ে আমাদের অংশীদারদের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা তাদের সহায়তার পরিমাণ বৃদ্ধি করেন।

রোহিঙ্গা ক্যাম্প সফরকালে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত প্রতিনিধিদের সঙ্গেও তার মতবিনিময় হয়।

এর আগে তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান ট্রাম্পের এই বিশেষ দূত। তার এ সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান সংলাপের অংশ হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলোর মতে, সফর চলাকালে দুদেশের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন ইস্যুতেও আলোচনা অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়