Homeএই মুহুর্তেবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

প্রাইম ভিশন ডেস্ক

চাঁদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে বাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ যাত্রী।

আজ মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচোঁ এলাকায়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়। ধারণা করা হচ্ছে, ওভারটেক করতে গিয়ে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর দুটি যানবাহনই সড়কের ওপর ছিটকে পড়ে।

এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন। খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠায়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়