Homeএই মুহুর্তেইরান যুদ্ধে ৪৫ অত্যাধুনিক ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলার

ইরান যুদ্ধে ৪৫ অত্যাধুনিক ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলার

প্রাইম ভিশন ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ৪৫টি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই সংখ্যা দেশটির মোট গোয়েন্দা ড্রোন বহরের এক-চতুর্থাংশ। ওয়াশিংটন পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে আরটি।

ড্রোনগুলো ধ্বংসে যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার। নাম প্রকাশে অনিচ্ছুক তিন মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, সবগুলো ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়নি। কিছু ড্রোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে একাই বিধ্বস্ত হয়েছে।

এমকিউ-৯ রিপার হলো একটি মাঝারি-উচ্চতায় দীর্ঘক্ষণ উড়তে সক্ষম ড্রোন। এটি দিয়ে নজরদারি মিশন চালানো হয়। এই ড্রোন দিয়ে হেলফায়ার ক্ষেপণাস্ত্রের সাহায্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানাও সম্ভব। একবার উড্ডয়নের টানা ৩০ ঘণ্টা পর্যন্ত উড়তে পারে এমকিউ-৯।

আরটি প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের একটি ড্রোনের দাম ৩০ থেকে ৫০ মিলিয়ন ডলারের মধ্যে হয়ে থাকে। ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগে মার্কিন বাহিনীর কাছে আনুমানিক ১৮৫টি ড্রোন ছিল।

যুদ্ধ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের টেলিগ্রাম চ্যানেলগুলোতে রিপার ড্রোন ভূপাতিতের খবর আসতে শুরু করে। ইরানের সামরিক বাহিনী একাধিক এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিতের দাবি করে। সেইসঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাটির হ্যাঙ্গারে থাকা একাধিক ড্রোন ধ্বংস করা হয় বলেও দাবি করে তারা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়