Homeএই মুহুর্তেমাদক পরিবার, সমাজ-রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি : পুলিশ সুপার মাসুদ

মাদক পরিবার, সমাজ-রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি : পুলিশ সুপার মাসুদ

 

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন ৪ নম্বর নাঙ্গলমোড়া ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ নাঙ্গলমোড়া ইউনিয়নে আয়োজিত মাদকবিরোধী র‍্যালিতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম। পরবর্তীতে তিনি নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

সমাবেশে পুলিশ সুপার উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

পুলিশ সুপার মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে পুলিশকে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। তিনি বিশেষ করে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে নিজেদের ভবিষ্যৎ গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুর রহমানসহ স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়