প্রাইম ভিশন ডেস্ক »
গরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নকাজে গতি আনতে সরেজমিন তদারকি অব্যাহত রেখেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে অক্সিজেন-মুরাদপুর সড়কের চলমান কার্পেটিং কাজ পরিদর্শন করেন তিনি।
মেয়র আসার খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ছুটে আসেন।
মেয়র সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান কার্পেটিং কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাছ থেকে অবহিত হন।
একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার পাশাপাশি নির্মাণকাজে গুণগতমান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে।
কার্পেটিং কাজ সম্পন্ন হলে সড়কটির চলাচল ব্যবস্থা আরও আরামদায়ক ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।
গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিন সংস্কারবঞ্চিত সড়কগুলো পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হচ্ছে। কাজের গতি যেমন বাড়াতে হবে, তেমনি প্রতিটি প্রকল্পের গুণগতনিশ্চিত করতে হবে।
তিনি বলেন, চট্টগ্রামকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে। নগরবাসীর প্রত্যাশা পূরণে আমরা মাঠে থেকে কাজের অগ্রগতি তদারকি করছি।


