Homeমুল পাতাবোয়ালখালীর লেবু বাগানে মিলল কৃষকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন

বোয়ালখালীর লেবু বাগানে মিলল কৃষকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ের লেবু বাগানে পাওয়া গেছে কৃষক আবদুল মাবুদের (৫৫) মরদেহ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের ডুমুরিয়া খালের পাশে তার মরদেহ পাওয়া যায়। জানা গেছে, সকালে তিনি লেবু বাগানে কৃষিকাজ করতে গিয়েছিলেন।

নিহত আবদুল মাবুদ (৫৫) উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চম্পা তালুকদার পাড়ার মৃত ইউছুফ নবীর ছেলে। তিনি দুই মেয়ে ও তিন ছেলের জনক। লেবু বাগানে কাজের পাশাপাশি তিনি পাহাড়ে চাষাবাদ করতেন।

স্থানীয়রা জানান, আবদুল মাবুদ প্রতিদিন পাহাড়ে কাজ শেষে বিকেল ৫টার দিকে বাড়ি ফিরতেন। বৃহস্পতিবার বিকালে তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে খুঁজতে গিয়ে ডুমুরিয়া খালের পাশে লেবু বাগানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

নিহতের ভাগিনা সাগর তালুকদার বলেন, মামা (আবদুল মাবুদ) প্রতিদিন লেবু বাগানে কাজ করতে যেতেন। বিকালে বাড়ি না ফেরায় তাকে খুঁজতে গিয়ে বাগানে মরদেহ পাওয়া গেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মহিষের আক্রমণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।

জানা গেছে, পাহাড়ে লালন করা মহিষের পাল রয়েছে। এসব মহিষ উন্মুক্ত ঘুরে বেড়ায়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়েছি, মহিষের আঘাতে আবদুল মাবুদ নামের একব্যক্তি মারা গেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়