প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. মোহাম্মদ আল ফোরকানের আমন্ত্রণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে যান সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণ এবং সমাজউন্নয়ন মূলক স্বেচ্ছাসেবী সংস্থা আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশন ও আলমাস- ইউনুচ ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দীন।
এদিন তিনি ভিসি কার্যালয়ে ভিসি প্রভিসি ও বিশ্ববিদ্যালয়টির অধ্যাপকদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি তাঁকে ক্যাম্পাস ঘুরে দেখান ভিসি আল ফোরকান ও বিশ্ববিদ্যালয় প্রশাসন টিম।
সম্প্রতি তিনি বিশ্ববিদ্যালয়ের সবকিছু দেখে শিক্ষার্থী ও শিক্ষকদের পরিবহন সংকটের বিষয়ে ভিসি ড. আল ফোরকান, প্রভিসি ড. আল আমিন ও ড. শফিকুল ইসলামের কাছে জেনে ১০টি এসি বাস চবিকে উপহার দেওয়ার ঘোষণা দেন। এদিন তাঁর সঙ্গে ছিলেন তাঁর মেজো ভাই ফাউন্ডেশনের পরিচালক আলহাজ মোখতার আহমদ, জসিম উদ্দিন সাহেবের জ্যেষ্ঠ সন্তান যোবায়ের উদ্দিন তানসি, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, ব্যাংকার মোহাম্মদ বেলাল প্রমুখ।


