Homeএই মুহুর্তেপর্যটকের নিরাপত্তা ও সেবার মানকে গুরুত্ব দিতে হবে : জেলা প্রশাসক

পর্যটকের নিরাপত্তা ও সেবার মানকে গুরুত্ব দিতে হবে : জেলা প্রশাসক

পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে স্বল্পমেয়াদি মুনাফার চিন্তা থেকে বেরিয়ে পর্যটকের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও সেবার মানকে গুরুত্ব দিতে হবে বলেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার আগামীর পর্যটন।’

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সমুদ্র, পাহাড় ও লেকসহ প্রাকৃতিক সম্পদের কথা তুলে ধরে জেলা প্রশাসক জানান, এসবের সম্ভাবনা এখনো পুরোপুরি কাজে লাগানো যায়নি। তৈরি পোশাক, প্রবাসী আয় ও কৃষির পাশাপাশি পর্যটনও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে না।

ডিসি উল্লেখ করেন, পর্যটন খাতের উন্নয়নে কোনও শ্রেণির পর্যটককে আকৃষ্ট করা হবে, তাদের চাহিদা কী এবং কী ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন তা নিয়ে গবেষণা প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে দেশের পর্যটন গন্তব্যগুলোকে আরও কার্যকরভাবে তুলে ধরতে হবে। দেশের পর্যটন গন্তব্যগুলোকে আন্তর্জাতিক পরিসরে যথাযথভাবে তুলে ধরার কারণে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও পর্যটন খাত কাঙ্ক্ষিতভাবে এগোতে পারছে না।

হোটেল-রেস্তোরাঁর কর্মীদের তালিকা জেলা প্রশাসনে জমা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, তাদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। পর্যটকদের সঙ্গে আচরণ, স্বাস্থ্যবিধি, খাদ্যনিরাপত্তা ও সেবার মান নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।

 

সভায় ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়নের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা যোবাইদা আক্তারসহ পর্যটন খাতের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়