Homeএই মুহুর্তেচট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

প্রাইম ভিশন ডেস্ক »

নগরীর আকবর শাহ এলাকার পরিবেশ অধিদপ্তরের পাশে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (৪ অক্টোবর) ভোর ৬টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

খবর পেয়ে আকবর শাহ থানার টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, ভোরে হঠাৎ বৈদ্যুতিক খুঁটিতে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের অপারেটর বলেন, ভোর ৬টার দিকে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়