বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ সোমবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষকদের জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১০২ জন গুণী শিক্ষকের হাতে দুই লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।
গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষাবিদ ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপক। মরণোত্তর ক্যাটাাগরিতে সম্মাননা পেয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী ও চবি গণিত বিভাগের সাবেক প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক প্রফেসর ড. আ ন ম মুনির আহমেদ চৌধুরী এবং বর্তমান শিক্ষকদের মধ্যে সম্মাননা গ্রহণ করেছেন চবি সমাজ বিজ্ঞান গবেষণা ইন্সটিটিউট-এর পরিচালক ও লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ। এরমধ্যে প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম-এর পক্ষে তাঁর মেয়ে সাদাফ সাজ সিদ্দিকী এবং প্রফেসর ড. আ ন ম মুনির আহমেদ চৌধুরী-এর পক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এবং প্রফেসর ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ উপস্থিতি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট থেকে সম্মাননা গ্রহণ করেন।


